
সংবাদের আলো ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের নেতৃত্বে দেশে নৈরাজ্য, সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
রবিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে আদালত চত্বর প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রফিক সরকার, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডঃ হুমায়ুন কবীর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডঃ দেলোয়ার হোসেন মন্টু, সাধারন সম্পাদক অ্যাডঃ হামিদুল ইসলাম দুলাল প্রমুখ।
এসময় বক্তরা বলেন, দেশে নিষিদ্ধ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকমীরা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাই। আমরা কিন্তু চুপচাপ বসে থাকবো না। সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে থেকে উচিত জবাব দেবো। ২০২৪ এর আগস্টে দেশের মানুষ যে ভাবে তাদের বিতারিত করেছে। সেটি তারা ভুলে গেছে। নৈরাজ্য সন্ত্রাসের জবাব দেওয়ার জন্য সারা দেশের আইনজীবীরা প্রস্তুত আছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.