
সোহেল রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতির আলোচনা সভায় আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও চেয়ারম্যান পদে ও ইউনিয়ন বিএনপির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে চৌহালী উপজেলার ২নং স্হল ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্নআহ্বায়ক বিজয় আহম্মেদ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালী আসনের সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলিম,বিশেষ অতিথি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৪ই নভেম্বর শনিবার সন্ধায় সিরাজগঞ্জ মিলনায়তনে অনুষ্ঠিত মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠানে এই ফরম উত্তলন করেন তিনি।
তিনি দলের দুঃসময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, মিছিল মিটিং এ অগ্রণী ভুমিকা পালন করেছেন।
একাধিকবার কারাবরণ করেন, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় ব্যাপক গণসংযোগ, জনসংযোগ এবং সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডের মাধ্যমে সক্রিয় রয়েছেন।
দলীয় মনোনয়ন ফরম উত্তোলন শেষে, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক, সুশৃঙ্খল ও উন্নত স্হল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থেকে সেবা করার অঙ্গীকারও করেছেন তিনি।
দীর্ঘদিন ধরে এলাকার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়, দীর্ঘদিন ধরে স্হল ইউনিয়নের সাধারণ ভোটারদের সাথে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় সভা শুরু করেছেন। তিনি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে মুরুব্বি ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করছেন এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরছেন।
বিজয় আহম্মেদ বলেন “আমি ক্ষমতার জন্য নয়, বরং অবহেলিত ২ নং স্হল ইউনিয়নে সাধারণ জনগনের অধিকার প্রতিষ্ঠা এবং নিঃস্বার্থ সমাজসেবা করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি।
নির্বাচিত হলে স্হল ইউনিয়নকে একটি মাদক ও দুর্নীতিমুক্ত, আধুনিক ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এলাকার রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, যুবসমাজের জন্য কর্মসংস্থান ও ক্রীড়ার সুযোগ তৈরি এবং বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণে শতভাগ স্বচ্ছতা বজায় রাখাই হবে আমার মূল অঙ্গীকার।”
তিনি আরও বলেন, তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণের উৎসাহ ও ভালোবাসাই তার মূল শক্তি।
তিনি দলমত নির্বিশেষে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের দোয়া, আন্তরিক সহযোগিতা ও মূল্যবান সমর্থন প্রত্যাশা করে ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক সেবাগুলো যেন দুর্নীতিরোধ করে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছে দিতে জনগণের ভালবাসা সহযোগিতা কামনা করেন তিনি।এদিকে তরুণ এই নেতার প্রার্থিতা ঘোষণা ও মনোনয়ন ফরম উত্তলনে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ও উৎসাহ দেখা গেছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.