
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় পাঁচ চালককে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার শিমুলদাইড় বাজার এলাকায় কাজিপুর-ধুনট সড়কে এ অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন। অভিযানকালে প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪ ও ১৬ ধারায় পাঁচ চালককে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম (৫৫), তাঁকে ৫ হাজার টাকা; শাজাহানপুর উপজেলার বেতগাড়ী গ্রামের ফজল করিমের ছেলে মিলন (৩২), তাঁকে ২০ হাজার টাকা; বগুড়া সদরের নওদাপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে আজাহার আলী (৩৫), তাঁকে ২০ হাজার টাকা; ধুনট উপজেলার সাতমাথা এলাকার আসাদুল শেখের ছেলে মতি (২১), তাঁকে ১০ হাজার টাকা এবং কাজিপুর উপজেলার সাতকয়া গ্রামের দুলু তরফদারের ছেলে মিল্টন (৩৫), তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার গাড়াবেড় গ্রামের মজিবরের ছেলে হাসান আলী (৩৪) নামের এক ব্যক্তিকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.