
শুভ শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা উপকরন বিতারন করা হয়েছে। বেসরকারি সংস্থা কারামা সলিডারিটি বেলজিয়ামে অর্থায়ন ও কারামা সলিডারিটি বাংলাদেশের আয়োজন করেন। মঙ্গলবার সকাল ১০ টায় সদর উপজেলা ছোনগাছা ইউনিয়নে ভাটিপয়ারী
রামনারায়ন সারদা বহুমূখি উচ্চ বিদ্যালেয় ও ভাটপিয়ারাী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও হরিনা বাগবাটি গালর্স স্কুলের ৫ শতাদিক শিক্ষার্থীদের মাঝে সাইকেল, হেলথ কিডস ও শিক্ষা উপকরণ বিতারন করা হয়। জেলা কারামা সলিডারিটি বাংলাদেশের সমন্বয়কারী এস এম আব্দুস সালাম (মামুন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাটিপয়ারী রামনারায়ন সারদা বহুমূখি উচ্চ বিদ্যালেয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, আবুল হাসনাত আরজু, ভাটিপয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা মঞ্জিল ও কারামা সলিডারিটি কান্ট্রি রিপ্রেজেনটেটিভ আলী সোহেল সহ বিভিন্ন সামাজিক ও মানবিক মানুষ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.