
আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির।
আলফাডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ লিটন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস – সভাপতি, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি মোঃ রবিউল হক রিপন – সভাপতি, আলফাডাঙ্গা পৌর বিএনপি মোঃ নুরুজ্জামান খসরু – সাধারণ সম্পাদক, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি মোঃ হাসিবুল হাসান হাসিব – সাধারণ সম্পাদক, আলফাডাঙ্গা পৌর বিএনপি মোঃ মনিরুজ্জামান মনির – সাংগঠনিক সম্পাদক, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি।
এডভোকেট হেমায়েত হোসেন, আইন বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপি। মোঃ ইস্রাফিল মোল্যা – সাংগঠনিক সম্পাদক, আলফাডাঙ্গা পৌর বিএনপি। মো: আমিনুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক। কামরুজ্জামান কদর, প্রচার সম্পাদক, পৌর বিএনপি। কামরুল ইসলাম দাউদ,সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা সেচ্ছাসেবক দল। সোহেল মোল্লা, উপজেলা যুবদল নেতা। সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আলফাডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নিয়ামত হোসেন পারভেজ ও মোঃ শাহরিয়ার হাবিব।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম নাসির তাঁর বক্তব্যে যুবদলের গৌরবোজ্জ্বল অতীত ও ঐতিহ্যের কথা স্মরণ করেন এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখা যুবদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.