
সিরাজগঞ্জ প্রতিনিধি: সারাদেশে বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হলো। সিরাজগঞ্জ জেলায় এবছর প্রায় ৫২৫ টি মণ্ডপে পূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এদিকে এনায়েতপুর থানাধীন ৩৫টি মণ্ডপে পূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বেতিল হালদার পাড়াসহ দুর্গা প্রতিমা নিয়ে একে একে বেতিল, খামারগ্রাম, গোপালপুর ও বেতিল খেয়াঘাটে জমায়েত হন এবং পরিশেষে যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দেন।
এ সময় এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য ও সদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান বলেন, আমাদের চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর বেতিল ও খামারগ্রামে ১০ টি পূজা মণ্ডপ রয়েছে। এনায়েতপুর থানার আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর ছিল, যার ফলে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বেতিল হালদার পাড়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি শ্রী রতন চন্দ্র হালদার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের কথা জানান। সনাতন ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন, দেবী দুর্গা সকল প্রাণের মঙ্গল কামনায় গজে পৃথিবীতে এসেছিলেন এবং কৈলাসে তার স্বামীর গৃহে ফিরে গেছেন। আবারো ৩৬৫ দিন পর তিনি মর্ত্যে আসবেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.