
সংবাদের আলো ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালু বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে ৯ জন ও হাসপাতালে নেয়ার পর একজন মারা গেছেন।
তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্র: স্টার নিউজ
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.