
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল হাসান শামীমের উদ্যোগে সুপেয় পানির সংকট নিরসন ও সাধারণ মানুষের পানির কষ্ট লাঘবে শতাধিক গভীর নলকূপ টিউবওয়েল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে আলোকিত সমাজ উন্নয়ন ফোরামের আয়োজনে ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল হাসান শামীমের নির্বাচনী প্রধান কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় বক্তারা বলেন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিনিধিদের মাধ্যমে প্রথম পর্যায়ে ৩০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক টিউবওয়েল বিতরণের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সুপেয় পানির সংকট মোকাবিলা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তারা আরো বলেন ইউনিয়নের যেসব এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে, সেসব এলাকার মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে টিউবওয়েল বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।
ভাঙ্গাবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর আমির আরিফুল ইসলাম সোহেল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত সমাজ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল হাসান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম। এ ছাড়া স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.