
খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণসহ দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের সামনে তুলে ধরেন।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালিত হয়।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিশাপা হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম খান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক ফরিদ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.