
সংবাদের আলো ডেস্ক: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শরিফুল ইসলাম শফিক নামে এক আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সিএমএম আদালতের এজলাস থেকেই পালিয়ে যান এই আসামি।
তার হাতের হাতকড়া এজলাসের ডকের সাথে বাধা ছিল। ওই হাতকড়া খুলেই পালিয়ে যান।
এর আগে, গত বছরের ১৯ জুন মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালিয়ে গিয়েছিলেন তিনি। ওই ঘটনায় পুলিশ একটি কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছিল। পরে তাকে আবার গ্রেফতার করে পুলিশ।
এই মামলাতেই সাক্ষ্যগ্রহণ থাকায় তাকে কারাগার থেকে হাজিরা দিতে আদালতে আনা হয়েছিল। যদিও সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি। পরে এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়ে যান শরিফুল ইসলাম শফিক।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.