
খালেক পারভেজ লালু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কুড়িগ্রাম সদর উপজেলা ও নাগেশ্বরী উপজেলা দল।
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি এবং জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন উপজেলা থেকে আসা ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.