
সংবাদের আলো ডেস্ক: মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা (৫৫) নামে এক গ্রাহকের বিদ্যুৎবিল এসেছে ২৯ হাজার ১শ ৩৮ টাকা। তার মিটারে ব্যবহৃত বিল দেখানো হয়েছে ২০ ইউনিট। অথচো প্রায় ৩০ হাজার টাকা এসেছে বিল পেপারে। যা নিয়ে আবারও তোলপাড় মাগুরা।
এ বিষয়ে ভুক্তভোগী বাবু মোল্যা জানান, দীর্ঘ দিন ধরে তিনি তার বাড়ির বিদ্যুৎবিল ২০০ থেকে ২৫০টাকা করে দিয়ে আসছেন। এবারের বিদ্যুৎ বিল দিয়ে গেছে, তাতে ২০ ইউনিট ব্যবহৃত বিলে প্রায় ৩০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। এতে তিনি চিন্তিত ও অবাক। এটা এক ধরনের ভোগান্তি বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফজলুল আনোয়ার বলেন, এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে আলেয়া নামে এক নারী গ্রাহকের বিদ্যুৎবিল এসেছিল ২৩৫ ইউনিটে ৫০৬ কোটি টাকারও বেশি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.