
উজ্জ্বল অধিকারী: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা তুঙ্গে। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় এখন একটাই আলোচনাকে হচ্ছেন আগামী দিনের যোগ্য জনপ্রতিনিধি। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে শিক্ষিত মার্জিত ও তরুণ সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন শুভ-র নাম।
তিনি এই ইউনিয়নের বারবার নির্বাচিত, অত্যন্ত সফল ও জনপ্রিয় সাবেক চেয়ারম্যান মরহুম মোঃ লিয়াকত আলীর সুযোগ্য সন্তান। বাবার রেখে যাওয়া উন্নয়ন ও সমাজসেবার ধারাকে আধুনিক রূপ দিতে এবং ইউনিয়নের টেকসই উন্নয়নে শুভ সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন।
ভৌগোলিক দিক থেকে সদিয়া চাঁদপুর ইউনিয়নটি অত্যন্ত চ্যালেঞ্জিং। ইউনিয়নের অর্ধেক অংশ চরাঞ্চল ও ক্রমাগত নদীভাঙনের শিকার, আর বাকি অর্ধেক কাইম (সমতল ভূমি)।
প্রতিনিয়ত নদীভাঙনের কবলে পড়ে বাস্তুচ্যুত হওয়া চরাঞ্চলের মানুষ এবং কাইম অঞ্চলের সাধারণ ভোটাররা মনে করছেন, এই সংকটময় মুহূর্তে একজন দূরদর্শী ও মেধা সম্পন্ন যোগ্য জনপ্রতিনিধিই পারবে সঠিক অবকাঠামোগত পরিকল্পনা নিয়ে ইউনিয়নের পাশে দাঁড়াতে।
প্রার্থিতা ঘোষণার পর থেকেই সমগ্র ইউনিয়নজুড়ে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সাধারণ ভোটারদের মতে, নদীভাঙন রক্ষা, পাকা রাস্তাঘাট নির্মাণ, সেতু ও কালভার্ট স্থাপন এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার জন্য শুভর বিকল্প নেই।
স্থানীয় ভোটাররা জানান, "মরহুম লিয়াকত আলী চেয়ারম্যানের সন্তান শুভ শুধু সুশিক্ষিতই নন, তিনি অত্যন্ত নম্র ভদ্র ও মার্জিত ।
নদীভাঙন কবলিত চরাঞ্চল ও কাইম এলাকার মধ্যে সুষম উন্নয়ন করতে তার চেয়ে যোগ্য প্রার্থী আর হতে পারে না।
নিজের প্রার্থিতা ও পরিকল্পনা নিয়ে মোঃ ইসমাইল হোসেন শুভ বলেন, "আমার মূল লক্ষ্য সদিয়া চাঁদপুরের নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, চরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন করা এবং কাইম এলাকার সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। সুপরিকল্পিত মাস্টারপ্ল্যানের মাধ্যমে আমি সদিয়া চাঁদপুরকে একটি সমৃদ্ধ ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই।"
প্রার্থিতা ঘোষণার পর থেকে শুভ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও প্রবীণদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। চরাঞ্চল ও কাইম—উভয় অঞ্চলের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ও সমর্থনে তিনি এখন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.