
মো: আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গা থানার মধ্যপাড়া ভরমোহনী গ্রামের কৃতি সন্তান জনাব আবু হাসান SRB সদর দফতরের ‘সেরা কর্মকর্তা’ (শ্রেষ্ঠ অফিসার) হিসেবে সম্মাননা ও স্বীকৃতি অর্জন করেছেন। তাঁর এই সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন গ্রামের মানুষসহ সলঙ্গাবাসী।
কর্মক্ষেত্রে নিষ্ঠা, দক্ষতা, সততা, দায়িত্বশীলতা ও কর্তব্যপরায়ণতার স্বীকৃতিস্বরূপ আবু হাসানের এই সম্মাননা অর্জনকে গৌরবময় সাফল্য হিসেবে দেখছেন তাঁর এলাকাবাসী।
মধ্যপাড়া ভরমোহনী গ্রামের বাসিন্দারা জানান, একজন কৃতি সন্তান হিসেবে আবু হাসানের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি তাঁর গ্রাম এবং সমগ্র সলঙ্গাবাসীর জন্যও অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁর সাফল্যে গ্রামবাসীর মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে।
আবু হাসানের এই অর্জনে মধ্যপাড়া ভরমোহনী গ্রামের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা ও মোবারকবাদ জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও সাফল্য, সম্মান ও সমৃদ্ধি কামনা করেছেন এলাকাবাসী।
মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোস্তফা জামান জানান, ভবিষ্যতেও কর্মক্ষেত্রে নিজের দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে আবু হাসান সলঙ্গার সুনাম আরও উজ্জ্বল করবে। ‘তাঁর এই অর্জন সলঙ্গাবাসীকে গর্বিত করেছে।’
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.