
সংবাদের আলো ডেস্ক: বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে ‘আল্লাহর অশেষ রহমত’ বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার রুমিন ফারহানা।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে একটি ফটোকার্ড শেয়ার করেন তিনি।
সেই ফটোকার্ডে লেখা ছিল– আল্লাহর অশেষ রহমত যে, আমাকে এই (বিএনপির) ট্যাগ বহন করতে হচ্ছে না।
ফটোকার্ডটি শেয়ার করে ক্যাপশনে সুপ্রিম কোর্টের এই আইনজীবী লেখেন, ‘আল্লাহর কসম’।

এর আগে, দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে ‘আল্লাহর রহমত’ হিসেবে উল্লেখ করেছিলেন রুমিন ফারহানা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.