
সংবাদের আলো ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দখলের ঘটনা শুধু ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ এফপি সেন্টারে ঘটেনি, সারাদেশে এমন হাজারও ঘটনা ঘটেছে। সরকারের ইন্ধনে এই ঘটনা ঘটেছে। সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়— দেশবাসী এটা বুঝে গেছে।
গুঁড়িয়ে দেওয়া রাড্ডা স্বাস্থসেবাকেন্দ্র সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ জানান, দখল-ভাঙচুরের এমন ঘটনা আর ঘটলে, তার দল এনসিপি পাশে গিয়ে দাঁড়াবে। যারা রাড্ডা দখল করেছিল, তারাই আবার চালু করতে বাধ্য হয়েছে, দেশের মানুষের প্রতিবাদে। দেশজুড়ে যত দখল হয়েছে, তার সবগুলো জনগণকে বুঝিয়ে দিলে সরকারকে সাধুবাদ জানাবেন।
এর আগে, গতকাল রোববার দুপুরেও নেতাকর্মীদের নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেন আসিফ মাহমুদ। তখন তিনি ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ধ্বংসস্তূপের মধ্যেও চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।
স্বাস্থ্যকেন্দ্রের সামনে দখলদারদের টানানো সমমনা দোকানদার সমিতির সাইনবোর্ডও এ সময় এনসিপির নেতাকর্মীরা অপসারণ করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.