
সংবাদের আলো ডেস্ক: ইসরায়েল ও লেবাননের মধ্যে আবারও একটি কাঠামোগত চুক্তি সই হয়েছে। শনিবার (২৭ জুন) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিরা এই চুক্তি স্বাক্ষর করেন। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
লেবাননের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করা, হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইসরায়েলের সীমান্ত নিরাপদ করা এই চুক্তির লক্ষ্য। পাশাপাশি এ চুক্তি সফল করতে তৃতীয় আরেকটি পক্ষ কাজ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সামরিক সমন্বয় গ্রুপ গঠনের প্রস্তাব করা হয়। তবে চুক্তির পূর্ণ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি।
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ চুক্তিকে ভূমিকার ভূমিকা বলে উল্লেখ করেছেন।
এদিকে, ইসরায়েল এখনো লেবাননের কিছু অংশ দখলে রেখেছে। প্রয়োজনে হামলা চালিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছে। এ বিষয়ে লেবানন বলছে, এই কাঠামোগত চুক্তির মূল উদ্দেশ্য হলো ইসরায়েলি সেনা প্রত্যাহার। তবে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলো না। নিরস্ত্রীকরণেও তাদের ব্যাপক আপত্তি রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.