
মনিরুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
বুধবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদ।
মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ইকরামুল ফয়সাল শিপলু, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব নিকশন কুমার আমিন, তেজগাঁও কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক হাফিজ আহম্মদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন হোসেন, শহিদুল ইসলাম যুগ্ম আহব্বায়ক উপজেলা যুবদল, সাবেক কমিশনার আউলিয়া, সিরাজগঞ্জ জেলা যুবদলের সদস্য আকরাম হক ওয়ারেস, সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবায়েত ইসলাম রেকাত এবং জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক ইকতিয়ার উদ্দিন লাভলুসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.