
সংবাদের আলো ডেস্ক: ইউরোপের দেশগুলোর দ্বিমুখী নীতির সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) বৈঠকের ফাঁকে নিউইয়র্কে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম দে ব্রুইনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। খবর আল-জাজিরার।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম চ্যানেলে তিনি এ তথ্য জানান।
বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইউরোপের দেশগুলোর অবস্থানের কঠোর সমালোচনা করেন আরাঘচি। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড ও অপরাধের বিষয়ে ইউরোপীয় দেশগুলোর নীরবতা ও প্রশ্রয়ের বিষয়টি তুলে ধরেন তিনি।
তিনি বলেন, ইউরোপের দেশগুলো একদিকে আইনের শাসন ও মানবাধিকার রক্ষার কথা বলতে পারে না, অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকাশ্য সামরিক আগ্রাসনের বিষয়ে উদাসীন থাকতে বা তা সমর্থন করতে পারে না।
এদিকে, নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে কূটনীতির গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে চলমান আঞ্চলিক পরিস্থিতি এবং ইরান ও ইউরোপের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ নিয়ে তার দেশের অবস্থান তুলে ধরেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.