
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের চকরাশ বল্লব গ্রামের গুরুত্বপূর্ণ একটি কাঁচা সড়কে ইট সোলিং নির্মাণ কাজ হওয়ায় প্রায় ৬০টি পরিবারের কয়েকশত মানুষের ফিরছে স্বস্তির নিঃশ্বাস।
দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে বর্ষা মৌসুমে চলাচল ছিল অত্যন্ত কষ্টকর। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ, রোগী ও কৃষকদের নিত্যদিন নানা ভোগান্তির শিকার হতে হতো।
গ্রামটির প্রধান সড়কটি পিচঢালা হলেও শাখা রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই রাস্তা দিয়ে গ্রামবাসী সহ চলাচল করে প্রাইমারী স্কুল সহ একটি কলেজের শিক্ষার্থী। বর্ষার সময় কাদা ও পানি জমে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। ফলে কৃষিপণ্য বাজারজাত করা, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াত এবং জরুরি রোগী পরিবহনে চরম সমস্যার সৃষ্টি হতো।
সম্প্রতি এলাকাবাসীর পক্ষে এ্যাডভোকেট আনোয়ার হোসেনের প্রচেষ্টায় নওগাঁ সদরের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর উদ্যোগে প্রায় ৪০০ ফিট রাস্তার ইট সোলিং কাজ বাস্তবায়িত হওয়ায় এলাকার মানুষের বহুদিনের প্রত্যাশা পূরণ হয়।
এই কাজে সার্বিক ভাবে পাশে ছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের তিনি বলেন,এই রাস্তার কাজ হওয়ায় খুবই আনন্দিত। ইট বালু কেনার সময় আমি ছিলাম সবকিছু মানসম্পন্ন হয়েছে।
রাস্তার উন্নয়ন কাজে সহযোগিতা ও বরাদ্দ প্রদানের জন্য এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন, জনগণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে। রাস্তার উন্নয়নের ফলে শুধু যোগাযোগ ব্যবস্থাই সহজ হয়নি, এলাকার আর্থ-সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে গ্রামে আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন হবে।
একই এলরাকার সন্তান এ্যাডভোকেট আনোয়ার হোসেন জানান, এমপি জাহিদুল ইসলাম ধলু গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সার্বিকভাবে কাজ করে যাচ্ছেন,তারই ধারাবাহীকতায় এমপির উদ্যোগে এবং আমার তত্তাবধানে ৪০০ ফিটের এই ইট সোলিং কাজ করছি,আমি ইট বালুসহ সকল সঞ্জাম মানসম্মত ব্যবহার করেছি। আমি এলাকার সন্তান হিসেবে আশারাখি নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর সদিচ্ছা এবং উদ্যোগে আরও উন্নয়নমূলক কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। ফলে এলাকার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও টেকসই হবে বলে আশা করি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.