
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা (৪০)'র উপর একই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সুজন রায় শুভ(৩৫)র নেতৃত্ব সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে। ওই ইউনিয়নের বটতলা বাজারে তিনি গুরুতর আহত হন। মাসুদ রানা ওই ইউনিয়নের রাবাইতারী গ্রামের আব্দুস সোবহানের ছেলে। ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম বাবুল জানান, শনিবার সন্ধ্যায় ভাঙ্গামোড় ইউনিয়নের বটতলা বাজারে একটি সালিশকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মাসুদ রানা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এবিষয়ে অভিযুক্ত সুজন রায় শুভ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি শালিসকে কেন্দ্র করে কথা কাটির এক পর্যায়ে সে ও তার লোকজন আমার উপর হামলার চেষ্টা করে, আমি ও আমার লোকজন প্রতিহতের চেষ্টা করি, এতে আমিও আহত হই।এব্যপারে মোবাইল ফোনে কথা হলে ফুলবাড়ী উপজেলার বাসিন্দা ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ- সভাপতি মাহাবুব মিয়া বলেন, দীর্ঘ দের বছরের অধিক সময় উপজেলা কমিটি বিহীন ফুলবাড়ীতে এধরণের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, জেলার দায়িত্বশীল নেতাদের ঘুম যেনো ভাঙ্গছেই না, পাওয়ার পার্টিতে একটা উপজেলা কমিটি দীর্ঘ ১৮ মাস ঝুলে রাখা হয়েছে। এটা চিন্তাও করা যায় না।
এ ঘটনায় আহত নেতার পরিবার থেকে মামলা করার প্রস্তুতি চলছে।স্থানীয়রা জানান, প্রেমঘটিত বিষয়ে শালিস মিমাংসা করে দেয়ার জন্য টাকার বাটোয়ারা নিয়েই এ ঘটনা ঘটে । এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ মাহমুদ হাসান নাঈম বলেন, "এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.