
আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচী (দাবি) এর আওতায় প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে বিনামূল্যে "স্টেভিয়া'র" চারা বিতরণ করা হয়েছে।
(১৮ জুন) বৃহস্পতিবার বিকালে উপজেলা ব্র্যাক কার্যালয়ে সাউথইস্ট ডিভিশনের আওতাধীন গোপালগঞ্জ-২ অঞ্চল এর আলফাডাঙ্গা এরিয়ার ৪ টি শাখার রুপাপাত, বেড়ীর হাট, বারাংকুলা ও আলফাডাঙ্গা সদস্যদের মাঝে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর পক্ষ থেকে ২০ জনকে স্টেভিয়ার চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মো. রাশেদুর রহমান রাজীব বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা। সৈয়দ মুনির উদ্দিন, এলাকা ব্যবস্থাপক দাবি, আলফাডাঙ্গা। রমা বিশ্বাস, শাখা ব্যবস্থাপক, দাবি,আলফাডাঙ্গা। মো: তরিকুল ইসলাম, সম্প্রসারণ কর্মকর্তা, ব্র্যাক, মাইক্রো ফাইন্যান্স প্রমূখ।
স্টেভিয়ার চারা পেয়ে উপকারভোগীরা অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং ব্র্যাক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিনির বিকল্প হিসেবে প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত উপাদান হিসাবে স্টেভিয়া (Stevia)। এটি মূলত একটি ঔষধি গাছ, যার পাতা চিনি থেকে প্রায় ২০০-৩০০ গুণ বেশি মিষ্টি, কিন্তু এতে কোনো ক্যালরি বা শর্করা (Carbohydrate) নেই।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.