
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী কবি রজনীকান্ত সেনের স্মৃতি বিজরিত সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের ৪ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার (১৭ জুন) রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মো: শামীম হাসান স্বাক্ষরিত এক পত্রে ৪ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে।
এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজ সেবক, বেলকুচি মডেল ডিগ্রি কলেজ, বানিয়াগাতী সীতানাথ একাডেমি স্কুল এন্ড কলেজের সাবেক সদস্য এবং বেলকুচি প্রেসক্লাবর সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।
এ বিষয়ে সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির মনোনীত সভাপতি রেজাউল করিম বলেন, আমার বাবা মৃত বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রশিদ সরকার অত্র স্কুলের আজীবন দাতা সদস্য ছিলেন। আমি এর আগে শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে এসেছি। আগের অভিজ্ঞতার আলোকে আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব এবং অত্র স্কুলের পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নের জন্য এডহক কমিটির সকল সদস্য, শিক্ষক ও সমাজ প্রতিনিধিদের সাথে নিয়ে কাজ করবো। মো: রেজাউল করিম সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.