
সংবাদের আলো ডেস্ক: সংবাদের আলো ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন আগামী জুলাই মাসে সম্পন্ন হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
শনিবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, আগামী ১৩ ও ১৪ জুলাই দেশটির রাজধানীর তেহরানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর ১৫ জুলাই তেহরানে আনুষ্ঠানিক জানাজা অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই ধর্মীয় নগরী কোমেওতে পৃথক একটি জানাজার আয়োজন করা হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৮ জুলাই মাশহাদে আরেকটি জানাজার অনুষ্ঠান শেষে আয়াতুল্লাহ খামেনিকে পবিত্র ইমাম রেজার মাজারে দাফন করা হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.