
আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের শাহজাদপুরের হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট এর অর্থায়নে বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ পানীয় জলের সংকট দূর করতে এবং পানিবাহিত রোগ কমাতে বিনামূল্যে টিউবওয়েল স্থাপন কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ বুধবার উল্লাপাড়া উপজেলার গয়হাট্রা পশ্চিম কৃষ্ণপুর গ্রামীণ কৃষি মাঠের মধ্যে কৃষক,কৃষাণী সহ রাস্তায় চলাচলকারী পথচারীদের মাঝে বিশুদ্ধ পানির সংকট দূর করে তৃষ্ণা মিটাতে একটি টিউবয়েল স্থাপন করেছে। সেই সাথে বর্তমান সরকারের দেওয়া প্রতিশ্রুতি দেশকে সবুজ বনায়নের আওতায় আনতে একটি ফলজ গাছ রোপন করা সহ দুই হাজার খেঁজুর বীজ বোপন করা হয়েছে।
এ কাজে সার্বিক সহযোগিতা করেছেন প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন ও আমাদের ফাউন্ডেশন'র প্রতিষ্ঠাতা ডা: মোহাম্মদ রাজু আহমেদ রুবেল। এসময় উপস্থিত ছিলেন সলঙ্গা বাজারের আরিফ প্রিন্টার্স এর শত্বাধিকারী আরিফুল ইসলাম, অত্র গ্রামের স্বেচ্ছাসেবক মামুন মিয়া, রনি ইসলাম, শিমুল,নুহার, ওমর ফারুক সহ অনেকে।
পশ্চিম কৃষ্ণপুর গ্রামের কৃষক বৃদ্ধ আবুল হোসেন (৭০) জানান,আমরা কৃষি কাজে সারাদিন মাঠে কাজ করি এবং গবাদিপশু পালন করি। কিন্তু মাঠে কৃষি কাজ করতে গিয়ে তীব্র গরমে বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় অনেক সময় পানি বাহিত রোগসহ পানি শুন্যতায় ভূগি। তবে এই মানবিক সংগঠন টি আমাদের বিশাল কৃষি মাঠের মধ্যে একটি টিউবওয়েল স্থাপন করে দেয়ায় আমাদের অনেক উপকার হবে। আমরা সারাদিন মাঠে কৃষি কাজ করে বিশুদ্ধ পানির প্রয়োজন মেটাতে পারব।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.