
খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি: বুধবার ৯ সেপ্টেম্বর বিকাল ৫টায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উলিপুর উপজেলা দলের সভানেত্রী রিনা বেগম সভাপতিত্বে,উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদকর লাভলী বেগমের সঞ্চালনায়বিএনপি দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপি'র আহবায়ক নূর মোহাম্মদ,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা:হাজেরা বেগম লাকি, পৌর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি মোছ: রেশমা বেগমপৌর মহিলাদলের সাধারণ সম্পাদক রশিদা বেগম লতা, প্রমুখ। এ সময় উলিপুর উপজেলার মহিলা দলের সকল নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.