মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুই-তিনদিনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প

সংবাদের আলো ডেস্ক: আগামী দুই থেকে তিনদিনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ জুন) সকালে সাংবাদিকদের ট্রাম্প বলেন, চুক্তি হলে ইরান আর পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিও খুলে যাবে।

এদিন ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এনবিএ বাস্কেটবলের ফাইনাল ম্যাচ দেখতে যান ট্রাম্প। সেখানে যাওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মার্কিন প্রেসিডেন্ট পুনরায় জানান, নড়েবড়ে যুদ্ধবিরতির মধ্যে গতকাল ইরান ও ইসরায়েল আবারও পূর্ণ মাত্রার সংঘাতে জড়িয়ে পড়েছিল। কিন্তু তারা আবার একে-অপরের ওপর হামলা বন্ধে রাজি হয়েছে।

ট্রাম্প বলেন, “তারা একে-অপরের ওপর হামলা করছিল। কিন্তু আমার মাধ্যমে উভয়ই হামলা বন্ধে রাজি হয়েছে। আমরা একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে আছি। যেটি হবে ভালো খুবই ভালো চুক্তি। এরমাধ্যমে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।”

“চুক্তির সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালি খুলে যাবে। আর চুক্তিটি আগামী দুই থেকে তিনদিনের মধ্যে হতে পারে।”

এদিকে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্প এখন পর্যন্ত ৩৭ বার ইরানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে থাকার কথা বলেছেন। কিন্তু কাঙ্খিত সেই চুক্তিটি এখনো হয়নি।

সূত্র : সিএনএন

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়