
আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন কে তাঁর দায়িত্ব গ্রহণ করায় উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
আজ রবিবার দুপুরে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ হলরুমে নবাগত জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রশাসক কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাঙ্গালা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার ও সাধারণ সম্পাদক শাহআলম বিএসসি।
এসময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন, উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন সূর্য, বাঙ্গালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান, সদস্য শরিফুল ইসলাম রুবেল,গোলাম কিবরিয়া পিনু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আলমগীর হোসাইন সহ অনেকে।
এসময় নবনিযুক্ত প্রশাসক সাইফুল ইসলাম শাহীন জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত বাঙ্গালা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ তাঁর সফলতা কামনা করে জেলা পরিষদের সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.