
সংবাদের আলো ডেস্ক: বৈধপথে প্রতিবছর ইতালিতে পরিবারসহ ১২ হাজার বাংলাদেশির যাওয়ার সুযোগ রয়েছে বলে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তেনিও আলেসান্দ্রোর সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশি নাগরিকদের অবৈধপথে ইতালিতে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইতালির রাষ্ট্রদূত। অবৈধভাবে যাওয়া থেকে বিরত থাকা ও সকলকে সচেতন করার ওপর জোর দিয়েছেন তিনি।
ইতালি যেতে আগ্রহীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা ও প্রশিক্ষণের বিষয়ে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.