
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শিশু ধর্ষণ, নির্যাতন ও শোষণের বিরুদ্ধে দ্রুত বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনটি যৌথভাবে আয়োজন করে নারী, উপজেলা ক্লাইমেট কাউন্সিল (ইউ সি সি) এবং উইমেন ইন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক। মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, নারী নেত্রী, যুব প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
বক্তারা শিশু ধর্ষণ, নির্যাতন ও শোষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে শিশুদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে পরিবার, সমাজ, প্রশাসন এবং সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, সাবিনা ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন, লতা বেগম, মনিরা ইয়াসমিন,ইকবাল হোসেন চাঁদ, সাদিয়া আনসারি, মনিরুল ইসলাম, সোয়াইব আকতার,মমিনুল ইসলাম, ইএসডিও পক্ষে উপস্থিত ছিলেন মৃত্যুঞ্জয় রায় অফিসার মাইগ্রেশন ও ইয়ুথ ডেভেলপমেন্ট, জয়প্রকাশ অফিসার ডি আর আর ও এনবিএস প্রমূখ|
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.