
সংবাদের আলো ডেস্ক: ঠাকুরগাঁও-১-এর উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে তিনি বলেন, স্থানীয় নির্বাচনে সাংবাদিকদের কার্ড ইস্যু প্রসঙ্গ ২৪ সেপ্টেম্বরের মধ্য প্রস্তাবনা দেবে কমিটি। পরবর্তীতে সে হিসেবে সিদ্ধান্ত নেবে ইসি।
নির্বাচনের পোস্টার নিয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘পোস্টারের ব্যবহার থাকছে না।’
তিনি আরো বলেন, ‘স্থানীয় নির্বাচনের তফসিলের বিষয়ে তথ্য নেই। তবে ভোট একাধিক ধাপে করা হবে। ৩/৫/৯ ধাপে হতে পারে।’
ভোট ইস্যুতে তিনি বলেন, ‘উপজেলাভিত্তিক হিসাব করে প্রতিটি ইউনিয়নে ভোট হবে।’
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.