
সিরাজগঞ্জ প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জে জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি শাখার জেলা কমিটি আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল, ব্লাডগ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে সোনালী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ শাখার নিচ তলায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি শাখার জেলা কমিটির সভাপতি রেজা আবু নায়েস ফারুকী হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি ভি পি অমর কৃষ্ণ দাস, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর, ডা. ফয়সাল হাসান মাহমুদ, জেলা জিয়া পরিষদের সভাপতি, আবু হাসিম তালুকদার।
এসময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অন্যতম রূপকার। তিনি দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্রের পথ দেখিয়েছেন এবং জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী রাজনৈতিক ধারা সৃষ্টি করেছেন। তাঁর আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুদ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.