
সংবাদের আলো ডেস্ক: খুলনার জেলখানা ঘাটে ফেরির সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড। এ সময় ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩০-৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার রূপসার পাড় থেকে জেলখানা ঘাটে আসছিল। একই সময় বিপরীত দিক থেকে আসছিল একটি ফেরি। নদীর মাঝামাঝি স্থানে দুটি যানের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ট্রলারটি ডুবে যায়। ঘটনার পর নদী থেকে ৩৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় জড়িত ট্রলারটি এখনও নিখোঁজ রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.