
আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে আলফাডাঙ্গা থানা পুকুরসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে রুই, বাটা ও পুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর পৌর সদরের বাঁকাইল ঈদগাহ সড়ক এবং আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা বোর্ড অফিস সংলগ্ন এলাকায় কৃষ্ণচূড়া, মেহগনি ও পাহাড়ি নিমসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আহমদ আলী সিকদার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজল, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান বাচ্চু এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী জিসান মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.