
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মাইঝাইল সেবা সংঘ পূজা মন্দির অঙ্গনে সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ গীতা স্কুলের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ শে মে) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের মাইঝাইল সেবা সংঘ পূজা মন্দির কমিটির আয়োজনে গীতা স্কুলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়ার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয়ের ট্রাস্টি, এ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা।
এ গীতা স্কুল উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
ডা: বিদ্যুৎ কুমার সূত্রধর ও সঞ্চালনা করেন নূপুর সূত্রধর ও সোহাগ সূত্রধর। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফন্টের প্রধান উপদেষ্টা সুব্রত কুমার পাল (এস পাল), বেলকুচি উপজেলার সভাপতি জয় শংকর সাহা, ডা: রতন কুমার সাহা, দিলিপ সূত্রধর, সূর্য্যকান্ত সরকার প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.