
খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কুড়িগ্রামের উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে -ই- আলম সিদ্দিকী 'র সঞ্চালনায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এস এম মেহেদী হাসান ,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, উপজেলা শিক্ষা অফিসার নার্গিস ফাতেমা তোকদার,বিশিষ্ট সমাজসেবক মোতলেবুর রহমান, এন সি পি নেতা সাখাওয়াত হোসেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার মো:মনিরুল ইসলাম, তথ্য অফিসার ভাগ্যবন্দু রায়,প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান শাহীন , সাংবাদিক খালেক পারভেজ লালুসহ উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফ বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য প্রতীক।
তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ও সামাজিক চেতনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। নতুন প্রজন্মকে নজরুলের জীবন ও কর্মের সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাঁর মানবিক মূল্যবোধ ধারণ করার সুযোগ করে দিতেই এ ধরনের আয়োজন।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। নজরুল বিষয়ক এ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করবে। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচিত তিনটি নজরুল সংগীত পরিচালনা করেন শিক্ষার্থীরা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.