
খালেক পারভেজ লালু,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনে ২০০ অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছেন ক্লাব ৯৭-৯৯ চট্রগ্রামের বন্ধুরা।
শনিবার (৩০ মে) উপজেলার গুনাইগাছ ইউনিয়নের তিস্তা নদী বেষ্টিত কাজীর চক গ্রামে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ২ কেজি মাংস, ২ কেজি চাল, ১ লিটার
সয়াবিন তেল ও নগদ ২০০ টাকা করে প্রদান করা হয়।এর মাধ্যমে ২০০ পরিবারের কাছে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া হয়।এ সময় গুনাইগাছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা, নাগরাকুড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাহফুজা রহমান সাজু, সাংবাদিক খালেক পারভেজ লালু, ক্লাব ৯৭-৯৯ চট্রগ্রামের এস. এ. আলম মাহের, আহসান, আজিমুল ইসলাম, নুর আলম, বেনজির, রূপালী বেগম, সাজেদুল ইসলাম সুইট, ইমতিয়াজ হোসেন শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আয়োজক সূত্রে জানা যায়, গুনাইগাছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকার ডাকে সাড়া দিয়ে কোরবানির পশু সরবরাহ করেছে ক্লাব ৯৭-৯৯ চট্রগ্রামের বন্ধুরা।
তাদের সহযোগিতায় বাস্তবায়িত এ কর্মসূচি এই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ক্লাব ৯৭-৯৯ চট্রগ্রামের এস. এ. আলম মাহের জানান, গত বছরের মতো এবারও দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদুল আযহার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার এই উদ্যোগ অনেক পরিবারের জন্য স্বস্তি ও আনন্দের বার্তা নিয়ে এসেছে। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.