
সংবাদের আলো ডেস্ক: শরীয়তপুরের নড়িয়ায় দোকান নির্মাণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার মুলফৎগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, এলাকায় পদ্মা নদীর তীরে দোকান নির্মাণ করছিলেন রাসেল বেপারি নামের এক ব্যক্তি। সেই কাজে বাধা দেন স্থানীয় বিএনপি নেতা রাজিব ছৈয়ালের লোকজন। আর রাসেল বেপারীর পক্ষে অবস্থান নেন ছাত্রদল নেতা রাব্বি ঢালী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।
পরে শুক্রবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। কয়েক দফা সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আহত হয় পাঁচজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.