
সংবাদের আলো ডেস্ক: টাঙ্গাইলের ভুঞাপুর থানাধীন নিকরাইল এলাকা থেকে শংকর মিত্র (৭৪) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। রবিবার ২৩ আগস্ট বিকাল ৩:০০ ঘটিকার সময় ভুঞাপুর থানাধীন নিকরাইল এলাকা থেকে নিখোঁজ হোন তিনি।
নিখোঁজ শংকর মিত্র সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার ৭নং ওয়ার্ডের মুকুন্দগাঁতী গ্রামের মৃত গৌর মিত্রের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট রবিবার টাঙ্গাইলের ভুঞাপুর থানাধীন নিকরাইলের শ্বশুড় বাড়ি থেকে বের হওয়ার পর শংকর মিত্র আর ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজি অব্যাহত আছে।
এ ঘটনায় শংকর মিত্রের ভাগ্নে রাজীব চন্দ্র ভৌমিক আজ ২৪ আগস্ট টাঙ্গাইলের ভুঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৯৯৫।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি শংকর মিত্রের সন্ধান পেলে দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। শংকর মিত্রের পরিবারের সাথে যোগাযোগের নম্বর: 01766022328 (ভাগ্নে রাজীব ভৌমিক)
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.