
মোঃ শাকিল আহমেদ, শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি/মূখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে উপজেলার জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুর রহিম দুলাল ও সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন দুলাল। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ মনীষা আহমেদ।
আলোচনায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ দমন, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ সময় সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই সবার প্রধান দায়িত্ব।
সভাপতির বক্তব্যে ইউএনও মিজ মনীষা আহমেদ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে প্রশাসনের চলমান কার্যক্রম আরও জোরদার করার কথা জানান।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.