
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল মোল্লা (৪০) ও তার সহযোগী নুরুল ইসলাম, তোফাজ্জল, আল- আমিন মাল এর বিরুদ্ধে এলাকায় বেপরোয়া চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে ডাকাতি, অবৈধ মাদক সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে। এছাড়াও প্রভাবখাটিয়ে গোপালপুর বটতলার স্লুইসগেট খুলে দেওয়ায় মাছের ঘের তলিয়ে গিয়ে প্রায় ৫ লাখ টাকার মত ক্ষতিসাধিত হয়েছে মৎস্যচাষীরা। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন গোপরেখী গ্রামের মানুষ।
মৎস্যচাষীরা জানান, রোববার দুপুরে উপজেলায় বড়তলা গরুরহাটের ইজারাদার নেওয়াকে কেন্দ্র করে আমরা শুনেছি ইউপি সদস্য সোহেল মোল্লা মার খেয়েছেন। তবে মারধরের ঘটনার বিষয়ে আমরা বিস্তারিত কিছু জানি না। কিন্তু সে ঘটনার জেরে রোববার রাতে প্রচন্ড বৃষ্টির সময় স্লুইসগেট খুলে দেওয়ায় আমাদের মাছের ঘের তলিয়ে গিয়ে মাছ বের হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার মত ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা চাই প্রশাসন সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।
জানা যায়, গোপালপুর বটতলা বাজারের হাশেম আলীর দোকানের সামনে সুতার গাড়ি দাঁড়ানোকে অজুহাত বানিয়ে ইউপি সদস্য সোহেল মোল্লা প্রকাশ্যে চাঁদা দাবি করেছেন। আমরা বৈধভাবে ব্যবসা করি, কোনো অপরাধ করিনি। তারপরও প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে। জনপ্রতিনিধির পরিচয়ে এ ধরনের চাঁদাবাজি ব্যবসায়ীদের জন্য অপমানজনক ও আতঙ্কের বিষয়। এছাড়াও গত ২ বছর আগে জমির মাপকে কেন্দ্র করে সোহেল মোল্লার নেতৃত্বে স্থানীয় রিয়াজ (২২) নামের এক যুবককে ছুরি দিয়ে মারাক্তক ভাবে আহত করে। ৬ মাস চিকিৎসা করার পর ওই যুবক সুস্থ হোন।
গত ২০১৩ ও ২০১৪ সালে মাদক বিক্রির দায়ে জেল খেঠেছেন এমন অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সোহেল মোল্লার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বলেন, স্লুইসগেট চাবি তার কাছে আছে কি না জানি না। তবে মাদক বিক্রি করে এমন অভিযোগ শুনেছি।
এ বিষয়ে নিয়ে পরিষদে অন্য সকল সদস্যের নিয়ে মিটিং করা হয়েছে। তার বিষয়ে পরিষদ থেকে কোন ব্যবস্থা নেওয়া যাবে কি না সেটা যেনে জানাতে পারবো।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.