
সংবাদের আলো ডেস্ক: ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি মঙ্গলবার (২৫ আগস্ট) ইরানের রাজধানী তেহরান সফর করবেন। সেখানে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল-জাজিরার।
রোববার (২৩ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ তথ্য জানান।
ইসমাইল বাঘেই বলেন, আলবুসাইদি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
বাঘেই বলেন, দুই দেশের চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে এই সফর হচ্ছে। হরমুজ প্রণালির উপকূলীয় দেশ হিসেবে ইরান ও ওমানের মধ্যে এ বিষয়ে নিয়মিত আলোচনা চলছে।
তিনি আরও বলেন, এই সফরের মাধ্যমে ইরান ও ওমানের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং হরমুজ প্রণালির উপকূলীয় দেশ হিসেবে দুই দেশের মধ্যে নিয়মিত রাজনৈতিক আলোচনা অব্যাহত রাখা হবে। এর মাধ্যমে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদারে সহায়তা করা হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.