
কালিয়াকৈর ( গাজীপুর ) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে চাপাইর এলাকা থেকে শুক্রবার সকালে শবদুল ইসলাম(৭৯) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত ওই ব্যক্তি হলো উপজেলার রশিদপুর গ্রামের মৃত মাঝু শেখ এর ছেলে। সে শারীরিক ভাবে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন।
পুলিশ সূত্র জানায় দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে তিনি কিছুদিন যাবত ধরে মানসিক টেনশন ছিলো। এদিকে বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ওই বৃদ্ধ নিজ কক্ষে ঘুমিয়ে পরেন। এদিকে সকালে অনেক ডাকাডাকি করে সারা না পেয়ে দরজার ফাঁক দিয়ে ওই বৃদ্ধের ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় স্বজনদের আহাজারি আসে পাশের লোকজন ছুটে আসে।পরি বিষয়টি পুলিশকে জানালে সকাল ১১ টি দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ ও স্বজনদের দাবি দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন।
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম জানায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.