
সংবাদের আলো ডেস্ক: আমরা মাথাভারী কোনো প্রশাসন বাড়াতে চাই না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আমরা জাতিকে শিক্ষিত করার জন্য তাদেরকে অ্যাড্রেস করতে চাই। প্রশাসন নিয়ে আমাদের চিন্তা নেই। আমাদের চিন্তা হচ্ছে শিক্ষকদের কীভাবে আমরা মানসম্মত করব, আমরা কারিকুলাম কীভাবে অ্যাড্রেস করব সেগুলো।
রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডেপুটি কমিশনারদের (ডিসি) সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়–সংক্রান্ত সেশন শেষে তিনি এ কথা বলেন।
শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের প্রথমত হলো ৩২ হাজার ৫০০ হেড মাস্টার মামলার কারণে আটকে আছে। সেটাকে গ্রিড লক থেকে বেরিয়ে আসতে হবে। অপরদিকে ১৪ হাজার ৩০০ শিক্ষক লাস্ট গর্ভমেন্ট তড়িঘড়ি করলো, সেটাকে আমরা ডিসিপ্লিনে নিয়ে আসছি। এরপরে আবার ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ দিতে হবে। আবার ১৫ হাজার প্রাইমারিতে রয়েছে, ৭৭ হাজার শিক্ষক আমাদের নিয়োগ দিতে হবে পাবলিক সিস্টেমে। ৭ হাজার নিয়োগ দিতে হবে আমাদের সরকারি হাই স্কুলগুলোতে। আমরা এগুলো যত দ্রুত সম্ভব করতে চাই।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.