
সংবাদের আলো ডেস্ক: ভাইরাল হওয়া বক্তব্যের ধাঁচেই এবার জাতীয় সংসদে শিক্ষার্থীদের উদ্দেশে কথা বললেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন, যাতে সংসদ সদস্যদের অনেককেই হাসতে দেখা যায়।
বক্তব্যের শেষ পর্যায়ে শিক্ষামন্ত্রী বলেন, 'আমি অতি আদরের সোনামণিদের জন্য বলব, তাদের উদ্দেশে বলব, এই তোমরা কেমন আছ? লেখাপড়া করছ তো? লেখাপড়া করতেই হবে। নকল-প্রশ্নফাঁস-জালিয়াতি কোনো কিছুই আর চলবে না।'
এর আগে শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে কিছু শিক্ষার্থীর উদ্দেশে তিনি বলেছিলেন, 'এই তোমরা কেমন আছ?...নকল আর হবে না।' সেই বক্তব্যের সুরেই এদিন সংসদে শিক্ষার্থীদের সম্বোধন করেন তিনি।
ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় শিক্ষামন্ত্রী শিক্ষার উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.