
সংবাদের আলো ডেস্ক: জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে ব্ল্যাকমেইল করার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় অভিযুক্ত অ্যাক্টিভিস্ট এ এম হাসান নাসিমের বিরুদ্ধে করা ৭ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
গুলশান থানার এই মামলায় শনিবার (১৮ এপ্রিল) আদালতে অভিযুক্ত এ এম হাসান নাসিমের রিমান্ড আবেদন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এর আগে, গত ১১ এপ্রিল মো. নজরুল ইসলাম নামে চিফ হুইপের এক কর্মী দেখতে পান, 'সাগর থেকে ৩টা তিমি মাছ নিয়ে এসেছি, ২টা হাঙর আসতেছে ইনশাআল্লাহ, সবার দাওয়াত: চিফ হুইপ' এই শিরোনামে, একটি পেজ থেকে বিভ্রান্তিমূলক তথ্য শেয়ার করতে থাকে এবং চিফ হুইপের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে ব্ল্যাকমেইল করতে থাকে। যার ভিত্তিতে সে গুলশান থানায় অভিযোগ জানান।
পরে অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রজু করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
এরপর গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ডিএমপির রমনা জোনের একটি গোয়েন্দা দল আগারগাঁওয়ের ভাড়া বাসা থেকে এই অভিযুক্তকে গ্রেফতার করে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.