
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে আইএফআইসি ব্যাংক পিএলসি কর্তৃক আয়োজিত আর্থিক সাক্ষরতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল বেলকুচি পৌর এলাকার শেরনগরে অবস্থিত গ্রীন ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুৃল প্রাঙ্গনে বাংলাদেশ ব্যাংকের পূর্ব নির্ধারিত ব্যাংকিং খাতে সচেতনতা বৃদ্ধি, জনমনে নেতিবাচক প্রভাব দূরীকরণসহ গ্রাহক সেবার মান উন্নয়ন ও ব্যাংকিং খাতে সহজিকরণ নানাবিধ সুবিধার কথা তুলে ধরেন এ সেমিনারে।

এসময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি বেলকুচি শাখার ব্রাঞ্চ ম্যানেজার জহিরুল ইসলাম, অফিসার মার্কেটিং এন্ড সেলস্ এস এম রাশেদ মাহমুদ, শিহাব মাহমুদ, গ্রীন ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুৃলের প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.