
কানাডা প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের কানাডা প্রবাসী এমরান আহমদের উদ্যোগে সামাজিক ও মানবিক সংগঠন ‘আল-বারযাখ কাফেলা’কে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে স্থানীয়ভাবে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের মানবিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা জানানো হয়।
এমরান আহমদ চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রশিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লক্ষ্মীপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল খালিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, মানুষের শেষ যাত্রা সুন্দর করতে এই সংগঠনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
সমাজে নানা ধরনের মহতী কাজ অনেকেই করেন, কিন্তু মানুষের শেষ বিদায় নির্বিঘ্ন করতে খুব কম মানুষই এগিয়ে আসেন। তাঁদের এই কর্মকাণ্ড আরও বিস্তৃত হোক, আমি সেই কামনাই করি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, ৭ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল করিম মানিক এবং খোদ উদ্যোক্তা কানাডা প্রবাসী এমরান আহমদ।
এছাড়া আরও বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেদওয়ান আহমদ, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক গোলাম রব্বানী এবং সামাজিক ব্যক্তিত্ব বাবু হারান দাস। অনুষ্ঠানে লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি তারেক মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা গ্রহণকালে উপস্থিত ছিলেন ‘আল-বারযাখ কাফেলা’র সভাপতি শাহিন আহমদ, সহসভাপতি জাহেদুর রহমান, সম্পাদক গোলাম রব্বানী, সহসম্পাদক শাহিন আহমদ, আব্দুস শুক্কুর ও আব্দুল মতিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আল-বারযাখ কাফেলার অবদানের প্রশংসা করে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.