
সংবাদের আলো ডেস্ক: ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ঢল রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। নানা বয়সী মানুষ পরিবার-পরিজন নিয়ে জড়ো হচ্ছেন সকাল থেকেই।
আজ রোববার (২২ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিনোদন পিয়াসী হাজারও মানুষের ভিড় চিড়িয়াখানায়। বাঘ, বানর, হাতি, ভাল্লুক, জলহস্তীদের কাণ্ডকারখানা দেখে আনন্দে আত্মহারা সবাই।
লম্বা ছুটি, তাই পরিবার পরিজন নিয়ে স্বস্তির এই ঘোরাঘুরি। সিংহের খাঁচার সামনেও সব বয়সী মানুষের ভিড়। শিশুদের উচ্ছাস তো আছেই, বড়রাও যেন ফিরে গেছেন শৈশবে। কেউ কেউ ঘুরে ঘুরে পশুপাখি দেখছেন। কেউ আবার প্রাণীদের সঙ্গে ছবি তুলছেন।
দর্শনার্থীদের নিরাপত্তায় চিড়িয়াখানায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দিনে প্রায় দেড় লাখ দর্শনার্থী ঘুরে বেড়াবেন চিড়িয়াখানায়, এমন প্রত্যাশা কর্তৃপক্ষের।
জাতীয় চিড়িয়াখানায় ১৩৭ প্রজাতির তিন হাজারেরও বেশি প্রাণী রয়েছে বলে জানা গেছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.