
সংবাদের আলো ডেস্ক: হরমুজ প্রণালী খোলা রাখার জন্য মিত্রদের কাছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাহায্য চাওয়ার পর, অস্ট্রেলিয়ার পরিবহনমন্ত্রী ক্যাথরিন কিং জানিয়েছেন, তারা সেখানে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না।
গতকাল রোববার (১৫ মার্চ) এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, 'আমরা হরমুজ প্রণালীতে কোনো জাহাজ পাঠাচ্ছি না। আমরা জানি এটি কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট।'
এর আগে, এক বিবৃতিতে জাপান জানিয়েছে, হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.